ফার্মাসিস্টস ফোরাম নর্দান ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

০৮ মে ২০২৬, ০৫:২৭ PM
ফার্মাসিস্টস ফোরাম নর্দান ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি

ফার্মাসিস্টস ফোরাম নর্দান ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি © সংগৃহীত

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (বিপিএফ) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফ জাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। আজ শুক্রবার (৮ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথভাবে এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন।

সংগঠনটি জানিয়েছে, নবগঠিত এই কমিটিতে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত অভিজ্ঞ ফার্মাসিস্ট, গবেষক, উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীদের সমন্বয় ঘটেছে। এই কমিটির মূল লক্ষ্য হলো ফার্মেসি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং ফার্মেসি পেশার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন— আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. জাহেদ মাসুদ, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের আশরাফুল ইসলাম টিংকু, উদ্যোক্তা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক কর্মকর্তা মো. রোকনুজ্জামান, রেনাটা পিএলসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মাহমুদুল হাসান, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক কর্মকর্তা ও উদ্যোক্তা মাহফুজুল হক জিতু, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার আসাদুজ্জামান সুমন, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. মিজানুর রহমান, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কিউএ সহকারী ম্যানেজার আবুল বাশার, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র অফিসার মো. সালাওয়াত হাসান, অস্ট্রেলিয়ার ফার্মাসিস্ট আহাসানুল হাবিব পাটোয়ারী, ইনসেপ্টার সিনিয়র কিউএ অফিসার মো. দেলোয়ার জাহান ঝন্টু, ড্রাগ ইন্টারন্যাশনালের কিউএ অফিসার মো. শাহরিয়ার ইমন, রেনাটার কিউসি অফিসার প্রান্ত দে, নিপ্রো জেএমআই ফার্মার রেগুলেটরি এক্সিকিউটিভ নোমান মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান, যুক্তরাজ্যের ফার্মাসিস্ট মো. কাউসার খান, যুক্তরাজ্যের হসপিটাল ফার্মাসিস্ট জাহিরুল হাবিব তুষার, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার ওমর ফারুক, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কিউএ সিনিয়র অফিসার মাসুকুর রহমান মুন্না, রেনাটার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহেল আল মামুন, রেনাটার অফিসার সঞ্জয় মন্ডল, এসকেএফের সিনিয়র কিউসি অফিসার গোলাম রব্বানী, উদ্যোক্তা বিজয় খান, অপসোনিন ফার্মার সহকারী ম্যানেজার আনাম হক, বেক্সিমকো ফার্মার সহকারী ম্যানেজার মাহমুদুর রহমান ও শরীফ হোসেন।

নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন— মো. মাহমুদুল হাসান খান, শেখ ফেরদৌস মাহমুদ, মো. সজ্জাদ হোসেন শাবুজ, মনায়েম হোসেন, জিহাদুল ইসলাম লিখন, মো. জায়েদ খান, শেখ ফাহমিদুজ্জামান, আব্দুর রউফ, মো. মেহেদী হাসান মুন, মো. আব্দুর রহমান তৌফিক, সানজিদা হোসেন টিশা, শাহ নওয়াজ, মো. জুয়েল রানা, এমডি সাদমান সাকিব শোভন, মো. জনায়েদ মুরশেদ মাহী, বরহান উদ্দিন, মো. আবরার হোসেন, মাহবুবা আক্তার, মো. আহসান হাবিব, নুজহাত নামিরা খান, ফাতিহা জান্নাত এমি, সাদিয়া সুলতানা, সামিয়া জামান অর্থি, মো. নাজমুল হাসান, শাহজালাল তামিম, তাসমিম জারিন মোহিমা, আফতাব খান

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন— মো. ওবায়দুর রহমান, রিফাত আহমেদ, মো. তালহা, আনিসুর রহমান তোগর, আশিকুর রহমান, মো. রাজিব, মেহেদী হাসান আকাশ, ফজলে রাব্বি, সুমাইয়া আক্তার ঐশী, মাহাজাবিন দীনা, ফাতেমা-তুজ-জোহরা (শ্রুতি), মো. নাহিদ হাসান, মাইমুনা জান্নাত। এতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস. এম. নজমুস সাদিক। সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন তাওশিন ফাতেমা মালিহা, তাসনোভা তাবাসসুম নাশিতা, ফাহমিদা সুলতানা, রিংকি আখতার, অর্পণ দাস, সাদ ইসলাম, বায়েজিদ বিন শামসের এবং মো. আবু তালহা।

দপ্তর সম্পাদক হয়েছেন মো. আব্দুস সোবহান, মো. মনয়মূল ইসলাম মনি এবং পায়েল মিয়া। সহ-দপ্তর সম্পাদকরা হলেন মো. সাজেদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জারিন হোসাইন, মো. মাহফুজ, মাহাদি হাসান, সানজিদা আফরিন, মো. রবিউল ইসলাম, সিদরাতুল মুনতাহা, মারিয়া এবং আনিশা আক্তার।

কোষাধ্যক্ষবৃন্দ মেহেদী হাসান এবং এফ. এম. কায়েস আল মাহি। সহ-কোষাধ্যক্ষবৃন্দ হলেন আনিশা আক্তার তানজিলা, মারুফ হাসান, বিশাল দেব শর্মা, মহসেনা চৌধুরী তিনু, ইরফাত জাহান শাহি, সামিহা হাসান, সাদিয়া রহমান সারা, অর্পিতা পাল, ইসরাত জাহান মনিয়া, আরালা ভূঁইয়া জেরিন, তাওহীদ হাসান, শিরাজুম মুনিরা এবং রেদওয়ানা লুদিন। প্রচার সম্পাদকবৃন্দ আনিক হোসেন আদর এবং মেহাবুবা মাজিদ মহুয়া, সহ-প্রচার সম্পাদকবৃন্দ ফারিহা তাবাসসুম, মো. ইরফান আলম, অর্পিতা সরকার, ইসমাইল তরফদার (রাতুল), মোরশেদ মওলা, তারেকুল ইসলাম আরমান, অংকনা দৃতি বিশ্বাস এবং সিফাত শারমিন মাউনতা।

ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদকবৃন্দ হলেন— মেহেন্দি রিজভী এবং মোস্তাফিজুর রহমান অর্প। সমাজকল্যাণ সম্পাদকবৃন্দ নাইমা আক্তার তমা, রাবেয়া আক্তার, রুকাইয়া তাসলিম রিজা, রাকিবুল হাসান হৃদয়, অন্ত পাল, অর্পিতা জাহান শিলা, মো. ইস্তিয়াক রহমান শোভন, সিনথিয়া আক্তার সুপ্তি, লাবনী আক্তার এবং মো. রাকিবুল ইসলাম। ক্রীড়া সম্পাদকবৃন্দ মো. ওমর ফারুক নাঈম, মো. আল-সামি, মো. রাকিবুল হাসান, মো. তানভীর আহমেদ, আল ফারাবি, ইমাম হাসান, অনিক মুসুল্লি, আতিকুর রহমান, মিনহাজুল ইসলাম রেজভী এবং কে.এম. তানভীর। গবেষণা ও শিক্ষা সম্পাদকবৃন্দ হলেন মো. মেহেদী হাসান, মো. জাকারিয়া খন্দকার এবং মুজাহিদুল ইসলাম ইশান।

সংগঠনটি জানিয়েছে, আগামী এক বছরে এই কমিটির উদ্যোগে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন, গবেষণা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে। ​এদিকে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি আশরাফ জাহিদ বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পেশাগত মানোন্নয়ন এবং ফার্মাসিস্টদের ঐক্যবদ্ধ রাখাই আমাদের মূল লক্ষ্য।

​সাধারণ সম্পাদক তারেক রহমান তার প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম একটি সেবামূলক প্ল্যাটফর্ম। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এই শাখাকে আরও গতিশীল করে তুলব।

কর্নেল ইউনিভার্সিটিতে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকে বিশ্বমান…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 
  • ১৮ জুলাই ২০২৬
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence