ছুটির দিনেও খোলা থাকছে স্বাস্থ্য মন্ত্রণালয়

১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের নিকট পৌঁছাতে প্রয়োজনীয় কার্যক্রমের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে এই সম্মেলন। অনুষ্ঠান বাস্তবায়নে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) ও সম্মেলনের দিন স্বাস্থ্য মন্ত্রণালয় খোলা রাখতে নোটিশ জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সুজিত দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে এই গণপূর্ত বিভাগকে এই তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের নিকট পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা তাদের নিকট প্রদানের জন্য আগামী ১৮ এপ্রিল সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এই সম্মেলন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ১৭-১৮ এপ্রিল সকাল ৯টা হতে স্বাস্থ্য সেবা বিভাগের সকল শাখা, অধিশাখা, অনুবিভাগ ও দপ্তর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপি সরকারের সময়ে আয়োজিত প্রথম ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত থাকবেন। আরও জানা গেছে, অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9