খালি পেটে রসুন খাওয়ার ১০ উপকারিতা

১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ AM
 রসুন

রসুন © সংগৃহীত

খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী। বিশেষজ্ঞদের মতে, পুষ্টিগুণে ভরপুর রসুন নিয়মিত খেলে নানা শারীরিক সমস্যা দূর হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

পুষ্টিবিদদের মতে, রসুনে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, ফোলেট, এলিসিন, সেলেনিয়ামসহ নানা উপাদান। পাশাপাশি এতে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে, যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণা ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে খালি পেটে রসুন খাওয়ার ১০টি উপকারিতা নিচে দেওয়া হলো—

১। শরীরের ক্ষতিকর কোলেস্টেরল ১০–১৫ শতাংশ পর্যন্ত কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

২। ফ্রি র‌্যাডিক্যালসের ক্ষতি প্রতিরোধ করে, ফলে কোষের ক্ষয় কমে।

৩। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।

৪। সংক্রমণজনিত রোগ কমায়, লিভার ও মূত্রাশয়ের কার্যকারিতা বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫। ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে নারীদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

৬। শরীরের ক্ষতিকর লেড টক্সিসিটি কমায়, এলার্জি দূর করে এবং শরীর ডিটক্স করতে সাহায্য করে।

৭। মানসিক চাপ কমাতে ও নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে; ঠান্ডা, কাশি ও জ্বরের সমস্যায় উপকারী।

৮। ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে এবং ত্বক ভালো রাখে।

৯। শরীরের দুর্বলতা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

১০। হজমশক্তি বাড়ায়, ক্ষুধা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রসুন খাওয়া ঠিক নয়। কারণ এতে থাকা অ্যালিসিন বেশি পরিমাণে শরীরে গেলে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন সর্বোচ্চ চার কোয়ার বেশি রসুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬