মেডিকেল কলেজ নিয়ে বড় উদ্যোগ সরকারের, আসছে অভিন্ন নীতিমালা

০৭ আগস্ট ২০২৫, ১১:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মেডিকেল কলেজগুলোর হোস্টেল সংকট সমাধানে বড় উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মেডিকেল শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল নির্মাণের কাজ চলছে, যা ১০ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করবে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়নে কাজ চলছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য খাতের অর্জন ও পরিকল্পনা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘দেশের অনেক মেডিকেল কলেজ হোস্টেলের আবাসন ব্যবস্থা অত্যন্ত নাজুক। কোথাও কোথাও ভবনের ভগ্নদশা থেকে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এই বাস্তবতায় মেডিকেল কলেজগুলোতে ১৯টি হোস্টেল নির্মাণের কাজ চলছে। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আবাসনের সুযোগ পাবে।’

আরও পড়ুন: গাজীপুরে আরেক সাংবাদিককে প্রকাশ্যে পেটালেন দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল

এছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য অভিন্ন নীতিমালা প্রণয়নের কথাও জানান তিনি। তার ভাষায়, ‘মেডিকেল শিক্ষায় বৈষম্য দূর করতে আমরা অভিন্ন নীতিমালা প্রণয়নে কাজ করছি, যাতে সরকারি-বেসরকারি সব কলেজই একই মানদণ্ডে মূল্যায়িত হয়।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ চালু রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা জানান, সরকার চায়—সব প্রতিষ্ঠানই যেন সমান গুরুত্ব ও মান বজায় রেখে পরিচালিত হয়।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬