মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন © সংগৃহীত

চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। এছাড়াওস্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম চিন্তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলাবলি করে, দুর্নীতি আছে। আমরা গভীরে ঢুকছি। এই মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয়ে আমরা রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।

চিকিৎসা সেবাকে সহজলভ্য করা হবে আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রকম একটা থিওরি আমরা করব, সেটা হলো জনগণ ডাক্তারের কাছে ঘুরবে না, ডাক্তার জনগণের কাছে ঘুরবে।

‘‘পাবলিক হেলথের দিকে আমাদের দৃষ্টি নিবন্ধিত হবে। দুর্নীতিমুক্তভাবে এবং সর্বজনীনভাবে একটা চিকিৎসা সেবা করার মন-মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’’

নিজ নির্বাচনী এলাকায় একটি ৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দুটি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের ইচ্ছার কথা জানান তিনি।

সাখাওয়াত বলেন, যারা আমাদেরকে ভোট দিয়েছে, তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে। যারা আমাদেরকে ভোট দেয় নাই, তাদের প্রতি সমভাবে আমাদের দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে, রাজনৈতিক কোনো কু চিন্তা বা অসৎ চিন্তা না করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে আমরা নতুন সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬