করোনায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা

২৯ জুন ২০২২, ০৫:৩৫ PM
করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে

করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে © ফাইল ছবি

দেশে গত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন  ২ হাজার ২৪১ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। এই সময় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই রয়েছে।

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

আরও পড়ুন: ৫-১২ বছরের শিশুদের টিকাদান জুলাইয়ের শেষ সপ্তাহে

এরআগে মঙ্গলবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ২ হাজার ৮৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। ২৭ জুন দুজনের মৃত্যু এবং ২ হাজার ১০১ জন নতুন রোগী শনাক্ত হয়। ওইদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০ শতাংশ। এছাড়া ২৬ জুন দুজনের মৃত্যু ও এক হাজার ৬৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। আর ২৫ জুন করোনায় মারা যান তিনজন এবং শনাক্ত হয় এক হাজার ২৮০ জন রোগী।

নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬