৫-১২ বছরের শিশুদের টিকাদান জুলাইয়ের শেষ সপ্তাহে

২৯ জুন ২০২২, ০৩:০৩ PM
শিশুদের টিকাদান

শিশুদের টিকাদান © ফাইল ছবি

দেশে ৫-১২ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকাদান আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হবে। শিশুদের টিকা পাওয়া যাবে জুলাইয়ের মাঝামাঝি।

বুধবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই মাসের মাঝামাঝি শিশুদের টিকা পেলে ওই মাসের শেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারব। এই টিকাদান কার্যক্রম চালাতে যে ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন, আশা করি তা আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারব।

মন্ত্রী বলেন, আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে এখন তেমন রোগী নাই। রোগী এলে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা ও প্রস্তুতি আছে।

আরও পড়ুন: জাবির জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার জানিয়েছিলেন,১২ বছরের কমবয়সীদের ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা করেছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার পর্যন্ত সারাদেশে ১২ কোটি ৯০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি লাখ ৯৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯০ লাখ ৬১ হাজারের বেশি মানুষকে।

ব্রাজিলকে হারাতে যে কৌশল কাজে লাগাতে পারে মরক্কো
  • ১৪ জুন ২০২৬
ক্রিকেট বোর্ডের ১৭ বছরের দুর্নীতির তদন্তের ঘোষণা ক্রীড়া প্…
  • ১৪ জুন ২০২৬
হাত কেটে ফেলেও বাঁচানো গেল না ইরাজকে, ১০ দিনেই নিভে গেল প্র…
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপ না জিতেও মিশরের জার্সিতে সাত তারকা, পরিবর্তন করতে …
  • ১৪ জুন ২০২৬
নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক ব…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের ম্যাচ ঘিরে জবি ক্যাম্পাসজুড়ে তুমুল উন্মাদনা
  • ১৩ জুন ২০২৬
×