করোনায় আজও দুই হাজারের ওপর শনাক্ত, মৃত্যু ৩

২৮ জুন ২০২২, ০৪:৫৬ PM
করোনয় আক্রান্ত নারীকে হাসপাতালে নেওয়া হচ্ছে

করোনয় আক্রান্ত নারীকে হাসপাতালে নেওয়া হচ্ছে © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন।  

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ সাত হাজার ৬৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত তিন জনের মধ্যে এক জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন। মৃত তিন জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে দুই জন রয়েছেন। মৃত তিন জনই সরকারি হাসপাতালে মারা যান।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৪ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৪ হাজার ৩৯৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৪ হাজার ৮১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৫৮০ জন।

লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উ…
  • ২৫ মার্চ ২০২৬
জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএ…
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence