তীব্র দাবদাহ যেভাবে মৃত্যুর কারণ হতে পারে

২৫ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM
তীব্র দাবদাহ

তীব্র দাবদাহ © সংগৃহীত

তীব্র দাবদাহ পুড়ছে দেশ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। আবহাওয়া অফিস বলছে, গরমের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। জলীয়বাষ্প ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গত সপ্তাহে কালবৈশাখি ঝড়-বৃষ্টির পর কমেনি সূর্যের তেজ। মারাত্মক গরম মানুষের শরীরে নানা ধরনের প্রভাব ফেলে। এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ২০০০ সাল থেকে ২০১৬ পর্যন্ত দাবদাহে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে ১২৫ মিলিয়ন। ২০০৩ সালে ইউরোপে তীব্র দাবদাহের কারণে ৭০ হাজার মানুষ মারা গিয়েছিলো। ২০১০ সালে রাশিয়াতে ৫৬ হাজার মানুষের মৃত্যুর কারণ ছিল দাবদাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বয়োবৃদ্ধ, শিশু, গর্ভবতী, খেলোয়াড় এবং যারা বাইরে কায়িক পরিশ্রমের পেশার সাথে জড়িত তারা সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে। বয়োবৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারী ঝুঁকিতে থাকেন কারণ তাদের প্রতিরোধ ক্ষমতা ধীর থাকে। যারা বাইরে কায়িক পরিশ্রম করেন যেমন কৃষক অথবার রিকশাওয়ালা, তারা ঝুঁকিতে থাকেন কারণ তারা সূর্যের নিচে বেশি সময় কাটান। গরমে শারীরিক শ্রম শরীরকে আরও গরম হয়ে ওঠে। বাইরে যারা কায়িক পরিশ্রম করেন তাদের সাথে সাথে খেলোয়াড়দের ক্ষেত্রেও এটি বেশি ঘটে।

মানুষের শরীরের রক্ত গরম হয়ে থাকে। মানুষের শরীর আভ্যন্তরীণ তাপ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য কাজ করে। আশপাশে পরিবেশ যদি গরম হয়ে ওঠে তাহলে মানুষ তার শরীর থেকে সেটি দুর করার জন্য কাজ করে। ইউরোপের ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ড্যাভরন মুখামাদিয়েভ বলছেন, "আমারদের শরীরের উপরে যদি তাপ বেশিক্ষণ থাকে তাহলে তা বিপজ্জনক হয়ে ওঠে।" তিনি বলছেন, সেক্ষেত্রে হৃদযন্ত্র শরীরের উপরিভাগ ও ত্বকে বেশি রক্ত পাঠাতে থাকে। সে কারণে বেশি গরম লাগলে অনেক মানুষের চেহারা লাল দেখায়।

আরও পড়ুন- ক্লাস না করেই অনার্স পাশ!

এর নানা ধরনের লক্ষণ রয়েছে। প্রধান কয়েকটি হল মাথাব্যথা হবে ও মাথা ঘুরবে। শারীরিক অস্বস্তি, অস্থিরতা, বিভ্রান্তি দেখা দেবে। শরীরের ত্বক গরম, লাল ও শুকনো দেখাবে। আক্রান্ত ব্যক্তির সাড়া দেয়ার ক্ষমতা ধীর হয়ে আসবে। তার নাড়ীর গতি তীব্র হতে থাকবে। শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে। আক্রান্ত ব্যক্তি এক পর্যায়ে জ্ঞানও হারাতে পারে।

গরমে আমাদের অনেক ঘাম হয়। ঘাম মানুষের শরীরকে ঠাণ্ডা করার একটি প্রক্রিয়া। কিন্তু চারপাশের তাপ যদি আমাদের ত্বকের তাপের সমান বা বেশি হয় তাহলে সেটি কম কাজ করে। বাইরের তাপমাত্রা ৩৭ ডিগ্রির উপরে উঠে যাওয়া বিশেষ করে বিপজ্জনক বলছেন, ডাঃ মুখামাদিয়েভ। তিনি বলছেন, বাতাসে আর্দ্রতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্দ্রতা বেশি হলে ঘাম হতে সমস্যা হয়। আর তাতে শরীরের নিজেকে ঠাণ্ডা রাখার প্রক্রিয়া ব্যাহত হয়। প্রাথমিকভাবে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। ত্বক ফুলে যেতে পারে। গরম বেশি লাগলে মানুষের শরীর ঠাণ্ডা হতে অতিরিক্ত পরিশ্রম করে। রক্ত পরিবহন পথ বড় হয়ে ওঠে। ত্বক ঘাম বের করতে বেশি পরিশ্রম করে। ত্বক ফুলে যাওয়ার ঘটনা ঘটে। পা ও গোড়ালিতে এটি ঘটে। শরীর থেকে বেশি ঘাম বের হয়ে যাওয়া এবং সেই সাথে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে আরও বড় সমস্যা হতে পারে।

দীর্ঘ সময় গরমে থাকলে হৃদযন্ত্রে উপর প্রভাব পরতে পারে। অস্ট্রেলিয়ার হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী টনি স্টাবস বলছেন, "বেশি ঘামলে শরীর থেকে পানি কমে যায়। তাতে রক্তের পরিমাণ কমে যায়। তখন হৃদযন্ত্র শরীরের নানা যায়গায় রক্ত পাঠাতে অতিরিক্ত পরিশ্রম করে। যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে বা যারা ঝুঁকিতে রয়েছেন তাদের এমন পরিস্থিতিতে হার্ট-অ্যাটাক হয়ে যেতে পারে।

আরও পড়ুন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ভুল লোগোর ছড়াছড়ি

প্রতি বছর মেক্সিকো এবং ইন্দোনেশিয়াতে অতিরিক্ত তাপের সাথে সম্পর্কিত নানা জটিলতায় বহু মানুষ মারা যান। বাইরের তাপের সাথে শরীর যখন আর সামঞ্জস্য রাখতে পারে না তখন এটি ঘটে। তাপমাত্রা ৩৮ থেকে ৪২ পর্যন্ত গেলে, সেই সাথে যদি আর্দ্রতা বেশি থাকে তখন এমন সম্ভাবনা বেশি থাকে।

বাইরে কাজ কমিয়ে আনতে হবে। বিশেষ করে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সূর্য থেকে দুরে থাকুন। এই সময়টাই দিনের সবচাইতে গরম সময়। ঘর ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। পর্দা ব্যবহার করে গরম ঢুকতে বাধা দিন। অথবা জানালার বাইরে সূর্যের আলো প্রতিফলিত হয় এমন বস্তু দিয়ে রাখুন। প্রচুর পানি খেতে হবে। গোসল করুন এবং বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিন। যথেষ্ট বিশ্রাম নিতে হবে। ঢিলেঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক পরুন। বাইরে সানগ্লাস ব্যবহার করুন। তীব্র দাবদাহ চলাকালীন দিনে তিন ঘণ্টার বেশি বাইরে কাটাবেন না। এই সময়ের মধ্যেও ঘনঘন ছায়ায় চলে যান। অতিরিক্ত অ্যালকোহল জাতিয় পানিয় বর্জন করুন।

সূত্র: বিবিসি বাংলা

ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ
  • ০১ আগস্ট ২০২৬