নাকে স্প্রে করার নতুন করোনা টিকার অনুমোদন পেল স্পুটনিক-ভি

০৩ এপ্রিল ২০২২, ১২:৫৬ PM
 স্পুটনিক ভি

স্পুটনিক ভি © সংগৃহীত

বিশ্বের প্রথম নাকে স্প্রে করার কোভিড-টিকা হিসাবে ছাড়পত্র পেল রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক ভি-র ‘নেজ়াল ডোজ়’। বর্তমানে বিশ্ব জুড়ে দাপট দেখানো ওমিক্রনের বিরুদ্ধে এই নাকে স্প্রে করার টিকা বিশেষ কার্যকর বলে দাবি নির্মাতাদের।

শুক্রবার রাতে স্পুটনিক ভি-র তরফে ‘নেজ়াল ডোজ়’টির ছাড়পত্র পাওয়ার কথা জানানো হয়। উল্লেখ্য, গত জানুয়ারিতে সংস্থাটি জানিয়েছিল, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই ‘নেজ়াল ডোজ়’ রাশিয়ার সাধারণের নাগালে পৌঁছে দেওয়া হবে।

এই টিকা ওমিক্রনের বিরুদ্ধেও উপযোগী বলে জানিয়েছে নির্মাতা ‘দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিয়োলজি’। তাদের বক্তব্য, গবেষণায় প্রমাণ মিলেছে যে স্পুটনিক ভি-র ডোজ় ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। ফলে নাকের স্প্রে হিসাবে যে টিকা দেওয়া হবে তা-ও ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে, তা নিশ্চিত।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩০ হাজার টাকা

অন্য দিকে, ওমিক্রনকে দমন করার লড়াইয়ের মাঝে আরও এক নয়া স্ট্রেনের উৎপত্তি বিশেষজ্ঞদের কপালের ভাঁজ আরও চওড়া করল। হু জানিয়েছে, মূলত ব্রিটেনে এর সন্ধান মিলেছে। নতুন স্ট্রেনটির নাম ‘এক্সই’।

তবে বিজ্ঞানীদের বিশেষ চিন্তায় ফেলেছে স্ট্রেনটির অতি-সংক্রামক চরিত্র। তাঁরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত করোনার যে স্ট্রেনগুলি আত্মপ্রকাশ করেছে তার মধ্যে সব চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠতে পারে ‘এক্সই’।

ওমিক্রন থেকেই মিউটেট হয়ে জন্ম এক্সই স্ট্রেনের। ওমিক্রনের বিএ.১ ও বিএ.২-এর ‘রিকম্বিন্যান্ট’ মিউটেশন থেকেই এর সৃষ্টির আধার। কোভিডের একাধিক ভেরিয়েন্টে আক্রান্তের শরীরে এই ‘রিকম্বিন্যান্ট’ মিউটেশন হয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে একাধিক ভেরিয়েন্টের জিনগত উপাদান মিশে রিকম্বিন্যান্ট পদ্ধতিতে মিউটেশনের ফলেই নয়া স্ট্রেনের উৎপত্তি হয়।

ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
  • ২৩ মার্চ ২০২৬
পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করার নীতি অসাংবি…
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির সভাপতি মানেই যেন ‘স্বেচ্ছাচারী’
  • ২৩ মার্চ ২০২৬
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
  • ২৩ মার্চ ২০২৬
ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence