করোনায় আজও মৃত্যু ৩, শনাক্ত ২৩৩

১৩ মার্চ ২০২২, ০৪:০১ PM

© ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে।  আজ রবিবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। 

এর আগে গতকাল শনিবার (১২ মার্চ) তিনজনের মৃত্যু ও ১৯৮ জনের দেহে এই ভাইরাস শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকার ও ১ জন রাজশাহী বিভাগের।

নাহিদ রানাকে নিয়ে বিশেষ প্রত্যাশা তাসকিনের
  • ০১ আগস্ট ২০২৬
ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬