ঢাকায় আক্রান্তদের ৬৯ শতাংশের শরীরেই ওমিক্রন

২৫ জানুয়ারি ২০২২, ১২:০৮ PM
ওমিক্রণ

ওমিক্রণ © সংগৃহীত

ঢাকায় করোনায় আক্রান্তদের ৬৯ শতাংশের শরীরেই ওমিক্রন পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ওমিক্রন ভ্যারিয়েন্টের জিনোম সিক্যুয়েন্স বিশ্লেষণ থেকে জানা যায়, ঢাকা শহরে তিনটি সাব-টাইপ রয়েছে। এগুলো আফ্রিকান, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে মিলে যায়। জানুয়ারির প্রথম দুই সপ্তাহে তাদের ল্যাবরেটরিতে ১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ শতাংশই ছিল করোনায় আক্রান্ত। আর আক্রান্তদের মধ্যে ওমিক্রন ছিল ৬৯ শতাংশের দেহে।

আরও পড়ুন- ওমিক্রন আতঙ্কে একদিনেই স্থগিত ৪ নিয়োগ পরীক্ষা

গবেষণা সংস্থাটি জানায়, বাংলাদেশে ৬ ডিসেম্বর ওমিক্রন প্রথম শনাক্ত হয়। তবে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ১১ ডিসেম্বর। ওই মাসেই আইসিডিডিআরবির ল্যাবে পরীক্ষা করা ঢাকা শহরের ৭৭ করোনা রোগীর মধ্যে পাঁচটিতে ওমিক্রন শনাক্ত করা হয়েছিল। অন্যগুলো ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। ওমিক্রনে আক্রান্ত ২৯ জনের সাক্ষাৎকার নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে আইসিডিডিআরবি প্রতিবেদনে। এর মধ্যে পুরুষ ১৩ জন ও মহিলা ১৬ জন। ২৭ জনের কোনো উপসর্গও ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর প্রথম ডোজ পেয়েছেন ৩ জন। ২৯ জনের মধ্যে মাত্র একজনকে একদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনার এই ধরনে আক্রান্ত একজন সৌদি আরব থেকে ফেরা। বাকিরা দেশেই ছিলেন।

আরও পড়ুন- বিপজ্জনক ‘ওমিক্রন’ আক্রান্তদের যেসব উপসর্গ দেখা যায়

গত নভেম্বরে আফ্রিকা মহাদেশে প্রথম ওমিক্রন ধরন শনাক্তের খবর পাওয়া যায়। পরে গত ৬ ডিসেম্বর বাংলাদেশে ধরনটিতে আক্রান্ত এক রোগী শনাক্ত হন। ডিসেম্বরেই আইসিডিডিআরবির পরীক্ষাগারে করোনায় আক্রান্ত ৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে পাঁচজনের শরীরে ওমিক্রনের উপস্থিতি মেলে। অন্যরা ছিলেন ডেলটা ধরনে আক্রান্ত।

নানা অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে নোবিপ্রবির ১০…
  • ০১ আগস্ট ২০২৬
জাতীয়করণসহ ১০ দাবি শিক্ষক জোটের
  • ০১ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের ওপর স্থায়ী হচ্ছে মার্কিন ভিসা বন্ড
  • ০১ আগস্ট ২০২৬
শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০১ আগস্ট ২০২৬
ইউটিএলের নেতৃত্বে ড. আতিয়ার-ড. যুবাইর ও ড. বিলাল
  • ০১ আগস্ট ২০২৬
গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এ…
  • ০১ আগস্ট ২০২৬