দুই ডোজ টিকার আওতায় ২ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী

১১ ডিসেম্বর ২০২১, ১১:৪৬ PM
করোনার টিকা

করোনার টিকা © ফাইল ফটো

সারাদেশে আজ শনিবার (১১ ডিসেম্বর) ৯ লাখ ৩৬ হাজার ৮৫৮ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ১২ লাখ ৬০ হাজার ১৪৬ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: দেশে ওমিক্রন শনাক্ত

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আক্রান্তদের যেসব উপসর্গ দেখা যায়

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯ হাজার ৩৬৮ জনকে। আর আজ ৭০ হাজার ৬০৬ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৬ হাজার ৬৪৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

আরও পড়ুন: ওমিক্রন শনাক্তের দিনে বাড়ল করোনায় মৃতের সংখ্যা

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৮৮৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৬৯১ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬