দুই ডোজ টিকার আওতায় দেশের ৩ কোটি মানুষ

০৪ নভেম্বর ২০২১, ১২:০৬ AM
দুই ডোজ টিকার আওতায় দেশের ৩ কোটি মানুষ

দুই ডোজ টিকার আওতায় দেশের ৩ কোটি মানুষ © ফাইল ছবি

একদিনে সারাদেশে ৫ লাখ ৯৭ হাজার ৪৯৯ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জনকে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৭ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৮৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

পড়ুন: সংক্রমণ কমলেও মাস্ক পরতেই হবে: স্বাস্থ্য অধিদপ্তর

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৩১ লাখ ১ হাজার ১৯৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২ লাখ ৮ হাজার ৭০০ জন।

করোনার এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও চীনের তৈরি সিনোফার্ম। এছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৭৫ জন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬