৫ শতাংশের নিচে নামল করোনায় শনাক্তের হার

২১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩ PM
করোনা

করোনা © ফাইল ছবি

দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। গতকাল সোমবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। আজ মঙ্গলবার শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। 

২৬ জনসহ করোনায় আজ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে। এদিকে দীর্ঘদিন পর করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৬৯ শতাংশ আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮১০টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।

ট্যাগ: করোনা
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬