করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৬৯ শতাংশ

২১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫১ PM
করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৬৯ শতাংশ

করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৬৯ শতাংশ © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে। এদিকে দীর্ঘদিন পর করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬