ভ্যাকসিনের আওতায় দেশের ৩ কোটি ৭৩ লাখ মানুষ

১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ PM
ভ্যাকসিনের আওতায় দেশের ৩ কোটি ৭৩ লাখ মানুষ

ভ্যাকসিনের আওতায় দেশের ৩ কোটি ৭৩ লাখ মানুষ © সংগহীত

দেশে এ পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৭ লাখ ১ হাজার ৬৬০ জন আর নারী ৯৭ লাখ ৯২ হাজার ৯০৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৫ লাখ ৮০ হাজার ৮২ জন আর নারী ৬২ লাখ ৪০ হাজার ৩৬০ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ২৭ হাজার ৮৬৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৭৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার ৭৫২ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৭৬ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৮৬ হাজার ২৭৪ জন নিবন্ধন করেছেন।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬