২৪ ঘণ্টায় দুই বিভাগে করোনায় মারা যায়নি কেউ

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭ PM
২৪ ঘণ্টায় দুই বিভাগে করোনায় মারা যায়নি কেউ

২৪ ঘণ্টায় দুই বিভাগে করোনায় মারা যায়নি কেউ © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

পড়ুন: করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত

এদিন পর্য়ন্ত মোট মৃত ২৭ হাজার ১০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৯৬ জন, চট্টগ্রামে ৫ হাজার ৪৮৭ জন, রাজশাহীতে ২ হাজার পাঁচজন, খুলনায় ৩ হাজার ৫১৬ জন, বরিশালে ৯২৮ জন, সিলেট বিভাগে ১ হাজার ২২২৩ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮২০ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬