করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত দুই হাজার

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৮ PM
করোনায় মৃত্যু কমেছে

করোনায় মৃত্যু কমেছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে। সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে।

এর আগে, গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) দেশের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৫১ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৭১ জন।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৩৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ৭২ হাজার ১২১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ।

এতে আরো বলা হয়, এ সময়ে যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৬ জন এবং পুরুষ ২৫ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগেও ১৪ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনায় ৬, বরিশালে ১ সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

বিশ্বকাপে বারবার কেন স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানিরা, জানু…
  • ১৫ জুন ২০২৬
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ২ বছর মেয়াদী আহ্বায়…
  • ১৫ জুন ২০২৬
৪ ধাপে কমার পর দ্বিতীয় দফায় সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল …
  • ১৫ জুন ২০২৬
বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ভুয়া চিকিৎসার প্…
  • ১৫ জুন ২০২৬
তিউনিসিয়াকে বিধ্বস্ত করে সুইডেনের বিশাল জয়
  • ১৫ জুন ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
×