১৮ বছরের কম বয়সীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৮ PM
করোনাভাইরাস টিকা

করোনাভাইরাস টিকা © প্রতীকী ছবি

এখন পর্যন্ত ১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাছাড়া ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য নিয়মিত বুলেটিন অনলাইনে শামসুল হক বলেন, এখন পর্যন্ত সব ক্ষেত্রে টিকার বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে। ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই।

তাছাড়া ১২ বছরের বেশি বয়সীদের মডার্না বা ফাইজারের টিকা দেওয়া হবে কী না, এটি করোনা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্তের বিষয়। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত হলে সেটি জানানো হবে।

তিনি আরও বলেন, করোনা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা হলে থাকেন তাদের টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাদের অনেকেই টিকা নিয়েছেন। ১৮ বছরের ঊর্ধ্বের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের মাধ্যমে যেন টিকা নিতে পারেন সে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজের মাধ্যমেই শিক্ষার্থীদের তথ্য অধিদপ্তরে আসতে হবে।

সম্প্রতি ১৮ বছরের কম বয়সীদের টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছিলেন, ১২ বছর কিংবা তার বেশি বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এমনকি ১৮ বছরের কম বয়সীদের ফাইজার কিংবা মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬