করোনায় ৮০ দিনে সর্বনিম্ন মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৩ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর হিসেবে এটি সর্বশেষ ৮০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৬ জুন করোনায় ৬০ জন মারা গিয়েছিলেন। 

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন করে ৬১ জনের মৃত্যুতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৪৩ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ৪২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৪৬ হাজার তিনজন। একই সময়ে ভাইরাসটিতে নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪৫৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭৫০টি।

দেশে এখন পর্যন্ত ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৯৪ হাজার ১৬৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৪ হাজার ৬৮৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার নয় দশমিক ৮২ শতাংশ আর এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬