করোনা শনাক্তের হার ১০.১১, মৃত্যু ১ .৭৫ শতাংশ

০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ PM
করোনায় মৃত্যু ও শনাক্তের হার ক্রমান্বয়ে নিম্নমুখী

করোনায় মৃত্যু ও শনাক্তের হার ক্রমান্বয়ে নিম্নমুখী © সংগহীত

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে ৩ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।

আজ বুধবার (০১ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন করোনায় মৃত্যু ও শনাক্তের হার বিশ্লেষণে দেখা গেছে, শনাক্তের হার ১০.১১ এবং মৃত্যুর হার ১ .৭৫ শতাংশে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের দিনের চেয়ে আজ ৭ জন কম মারা গেছে। আগের দিনে ৮৬ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪৩ ও নারী ৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। এ সময়ে করোনায় নতুন আক্রান্ত ৩ হাজার ৬২ জন।

এতে বলা হয়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ। আগের দিনেও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছে, তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৩০ জন, ৬৪ দশমিক ৮২ শতাংশ এবং নারী ৯ হাজার ২৪৪ জন, ৩৫ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১১ জন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ৮ জন করে, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছে। এদের মধ্যে ৬১ জন সরকারি, ১৫ জন বেসরকারি হাসপাতালে এবং ৩ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৯৫ জন কম শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ৯৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৮৪ শতাংশ কম।

এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। ঢাকায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। গতকাল এই জেলায় ১৫ হাজার ৬৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। যা ১১ দশমিক ২৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। গতকালও ১০ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ১০২ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৮৯৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৫ দশমিক ০৩ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২০ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৬১৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ৬৭৩ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯৪০ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২৯৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৮ হাজার ৯৭ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ১৯৭টি নমুনা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence