টানা তিন দিন করোনায় মৃত্যু একশর নিচে

৩০ আগস্ট ২০২১, ০৫:২৭ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ায়। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল রবিবার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে।

তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। 

গত শুক্রবার (২৭ আগস্ট) করোনায় ১১৭ জনের মৃত্যু হয়। ২৬ আগস্ট করোনায় ১০২ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬