শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি চায় স্বাস্থ্য অধিদপ্তর

২৫ আগস্ট ২০২১, ০৪:০৩ PM

© ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে সরকার। সে অনুযায়ী এসব প্রতিষ্ঠানগুলো খোলা হলে শিক্ষার্থীরা যাতে করোনায় সংক্রমিত না হয়, সে জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ আগস্ট) দুপুরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ কী কিংবা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা জানতে চাওয়া হয় নাজমুলের কাছে।

জবাবে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর বরাবরই স্বাস্থ্যবিধির জায়গাটিকে প্রধান্য দিয়ে আসছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি সমন্বয় করে আমরা পরামর্শ দিয়ে আসছি। আমরা আশা করি এই দুইটি দিক প্রাধান্য দিলে নিরাপত্তার জায়গাটিতে আশ্বস্ত হতে পারব।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রধান্য দিব।

করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলে নতুন সংকটে পড়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence