ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু সোমবার

০১ আগস্ট ২০২১, ০৩:১২ PM
করোনা টিকা

করোনা টিকা © ফাইল ছবি

ঢাকার সব জেলাসহ রাজধানীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ আগস্ট)। তবে আগামী সপ্তাহ থেকে সারাদেশে এই টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ কার্যক্রম শুরু হবে। 

রোববার (০১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে এই তথ্য জানিয়েছেন করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. শামসুল হক।

তিনি বলেন, ইতোমধ্যে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া দশ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। আগামী মঙ্গলবার আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানদের পূর্ণাঙ্গ টিকা দেওয়া সম্ভব হবে।

শামসুল হক বলেন, আগামীকাল ঢাকা বিভাগের সব জেলায় এবং আগামী সপ্তাহে দেশের সব কেন্দ্রে ঘাটতি টিকার ডোজ প্রয়োগ শুরু হবে। সেক্ষেত্রে প্রথম ডোজের পর অপেক্ষমানদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো হবে। তবে দ্বিতীয় ডোজের জন্য এর আগে যাদেরকে এসএমএস দেওয়া হয়েছিল কিন্তু টিকা পাননি, তাদের দ্বিতীয় ডোজ নিতে এসএমএস প্রয়োজন হবে না। 

 

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬