খুলনায় গর্ভের যমজ সন্তান নিয়ে করোনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

২৫ জুলাই ২০২১, ০৫:০৭ PM
শিক্ষিকা নুরুন্নাহার রত্না

শিক্ষিকা নুরুন্নাহার রত্না © ফাইল ছবি

খুলনা নগরীর বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরুন্নাহার রত্না (৪৫) করোনা আক্রান্ত হয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি (২৫ জুলাই) রোববার দিবাগত রাত সোয়া ১২টায় মৃত্যুবরণ করেন। তিনি বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম (শানু মুন্সী)’র কন্যা। মৃত্যুকালে তিনি সন্তান সম্ভবা ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নিঃসন্তান থাকায় ভারত থেকে চিকিৎসা নেয়ার পর সম্প্রতি যমজ সন্তান-সম্ভবা হয়েছিলেন। কিন্তু সন্তানদের মা ডাক শোনার আগেই মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। 

আজ সকাল সাড়ে ৭টায় মরহুমার পৈতৃক বাড়ি বাগেরহাটের চিতলমারীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬