করোনাভাইরাস

ছুটিতে টেস্ট কম, তাই শনাক্তও কম

২১ জুলাই ২০২১, ০৬:২৩ PM
করোনাভাইরাস শনাক্ত

করোনাভাইরাস শনাক্ত © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৬১৪ জন। ঈদের ছুটি থাকায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজারেরও কম, তাই শনাক্ত কম। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ, শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা আসলে কমেনি।

আজ বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সাত হাজার ৬১৪ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৭৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৮ হাজার ৪৯৮ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৬২৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ১২ হাজার ৩২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ ৫২ হাজার ৮৫৬টি।

এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ১৭৩ জনের মধ্যে পুরুষ ৯৮ জন, আর নারী ৭৫ জন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ১২ হাজার ৭৫৯ জন এবং নারী পাঁচ হাজার ৭৩৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই জন।

মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের ছয় জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের চার জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালের মারা গেছেন ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে পাঁচ জন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence