১৭ লাখ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন: তথ্যমন্ত্রী

২১ এপ্রিল ২০২১, ০৭:১০ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও সরকার করোনার টিকা আনার উদ্যোগ নিয়েছে। মন্ত্রী আজ বুধবার দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, করোনার দ্বিতীয় ডোজের প্রাপ্যতা নিয়ে অনেক সংশয় ছড়ানো হয়েছিল। কিছু পত্রপত্রিকা, প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অপপ্রচার চালিয়ে করোনার দ্বিতীয় ডোজ নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইতিমধ্যেই প্রায় ১৭ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারির মধ্যে মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলেন এবং সেই কারণে এই প্রাণঘাতী করোনা মহামারি মোকাবিলা ও জনগণকে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ গ্রহণ করেছেন।

তথ্যমন্ত্রী এ সময় গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গুজব প্রতিরোধে আপনারা সব সময়ই সচেষ্ট ছিলেন, এখনো নানা ধরনের গুজব রটনার অপচেষ্টার বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকার অনুরোধ জানাই।’

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬