টিকাদান কার্যক্রম শুরু বুধবার, প্রথম নেবেন নার্স

২৩ জানুয়ারি ২০২১, ১২:৫২ PM

© প্রতীকী ছবি

আগামী ২৭ জানুয়ারি (বুধবার) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু হবে। শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হবে একজন নার্সকে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার পাঁচটি হাসপাতালে এবং তারপর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে। সেখানে ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×