চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ‘সংশপ্তক’র দিলু

১৯ জানুয়ারি ২০২১, ১০:০৮ AM
মজিবুর রহমান দিলু

মজিবুর রহমান দিলু © সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বড় ভাই নাট্যকার আতাউর রহমান ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই মজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সকাল ৬টা ৩৫ মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন। সে জীবনযুদ্ধে যেমন ছিল পরাক্রান্ত সৈনিক, তেমনি ছিল বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চির শান্তি কামনায় দেশবাসীদের কাছে আমাদের প্রত্যাশা।’

জানা গেছে, করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও মজিবুর রহমান দিলুর ফুসফুসের ৭০ ভাগে সংক্রমণ ছাড়িয়ে যায়। একইসঙ্গে তার হার্টবিটও কমে যাওয়ায় হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরে করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও উপসর্গ এবং সাইটোকাইন স্ট্রোম বয়ে যায়।

হুমায়ূন আহমেদের ‘সংশপ্তক’ নাটকে বড় মালু চরিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন দিলু। তাকে বড় মালু নামে চেনেন অনেকে। এছাড়া তিনি মঞ্চনাটক ‘আমি গাধা বলছি’,  ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘নানা রঙ্গের দিনগুলি’, ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কী তামাশা’ প্রভৃতিতে অভিনয় করেছেন। বিটিভির জনপ্রিয় নাটক ‘তথাপি’, ‘সময় অসময়’ এবং ‘সংশপ্তক’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

মুক্তিযোদ্ধা দিলু প্রতিষ্ঠা করেন ‘ঢাকার ড্রামা’ নামে নাট্যগোষ্ঠী। স্কুলে পড়ার সময়ই স্বাধিকার আন্দোলনে জড়ান। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সেই আলোচিত মিছিলেও ছিলেন তিনিও। দুই ছেলে এক মেয়ে নিয়ে ছিল তার সংসার। মৃত্যুর আগে বেশ আর্থিক সংকটে ছিলেন তিনি।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×