ভারত থেকে ২০ লাখ ভ্যাকসিন উপহার আসছে কাল

১৯ জানুয়ারি ২০২১, ০৮:৩৯ AM

© প্রতীকী ছবি

বাণিজ্যিকভাবে আসার আগেই ভারত থেকে দেশে আসছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ২০ লাখ ডোজ করোনার টিকা। উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া ভারতের এই টিকার চালানটি আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) দেশে পৌঁছার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ বলেন, ভারত সরকার উপহারস্বরূপ ২০ লাখ টিকা দিচ্ছে এবং সে চালান ২০ জানুয়ারি দেশে আসবে এই মর্মে সরকারের উচ্চ মহলের একটি চিঠি পেয়েছি।

বাণিজ্যিকভাবে বেক্সিমকো ফার্মা এ টিকা আমদানি করছে। তাদের চালানটি ২৬ জানুয়ারি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান আসবে। এ টিকা ১৮ বছরের নিচের কাউকে দেয়া হবে না। ইতোমধ্যেই কারা টিকা পাবেন তার তালিকা তৈরি হয়েছে। বিশেষভাবে তৈরি সফটওয়্যারে নাম লিপিবদ্ধ করে টিকা পেতে হবে।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×