করোনা নিয়ন্ত্রণে বিশ্বে ২০তম বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

১৬ জানুয়ারি ২০২১, ০৫:২০ PM
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বিশ্বে করোনা নিয়ন্ত্রণে অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান ২০তম।

আজ শনিবার মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদের শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনও দেশ থেকে করোনা চলে যায়নি, সবাইকে মাস্ক পড়তে হবে।

তিনি বলেন, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাবো। এ ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখ যোদ্ধাদের আগে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×