অনলাইনে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে: ডা. সেব্রিনা

০৯ জানুয়ারি ২০২১, ০২:৪৫ PM
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শনিবার বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, অনলাইনে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, ভ্যাকসিন দেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়ে কাজ করা হচ্ছে।

সবাইকে ভ্যাকসিন দেয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ভ্যাকসিন কীভাবে দেয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে।

স্যাভয় নিয়ে এলো নতুন শেল এন্ড কোর রিয়েল ম্যাঙ্গো আইসক্রিম
  • ১৮ জুন ২০২৬
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করলেন জাহের…
  • ১৮ জুন ২০২৬
ফাইবার না প্রোটিন—সুস্থ থাকতে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন?
  • ১৮ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ক্লাস, চলবে পরী…
  • ১৮ জুন ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়…
  • ১৮ জুন ২০২৬
বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও…
  • ১৮ জুন ২০২৬