করোনায় মারা গেলেন রামেক অধ্যাপক মোস্তাক

১০ আগস্ট ২০২০, ০৯:৩১ PM
অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী

অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) কমিউনিটি মেডিসিনের প্রাক্তন অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী মারা গেছেন। রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ সোমবার সন্ধ্যায় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর শরীরে গত ২৫ জুলাই করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

এর আগে গত ২ আগস্ট শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওইদিন থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ৬০ ছুঁইছুঁই, সকালে নাস্তায় চিয়া সিড-বাদাম, ফিট থাকতে আর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি শিক্ষকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকির অভিয…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের নতুন উপাচার্য কুয়েট অধ্যাপক ড. শেখ শরীফুল আলম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির চিন্তা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬