করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী

২৯ জুন ২০২০, ০৯:২৯ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার(২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জুন মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

লায়লা আরজুমান বানু ২ মেয়ে, এক ছেলে এবং ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬