করোনায় জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের মৃত্যু

২৬ জুন ২০২০, ০২:১৭ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একেএম শাহজাহান আলীর বাড়ি বগুড়ার দত্তবাড়ী এলাকায়। টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’

শাহজাহান আলীর ছেলে সাদমান বলেন, ‘গত পাঁচ দিন ধরে বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ২৩ জুন আমরা টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। ২৪ জুন রিপোর্ট পজিটিভ আসে। গতকাল দুপুর থেকে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। শিবগঞ্জ উপজেলায় চাপ্পারা গ্রামে আজ বাবার দাফন সম্পন্ন হয়েছে।’

জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) সানাউল হক জানান, বেশ কয়েকদিন আগে শাহজাহান আলী জ্বর অনুভব করেন। তার অ্যাজমা এবং উচ্চ রক্তচাপ ছিল। নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে কমে আসতে শুরু করে।

শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬
পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬