রংপুর থেকে ঢাকায় আনা হচ্ছে চীন ফেরত সেই শিক্ষার্থীকে

১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৩ PM

© সংগৃহীত

করোনা সন্দেহে রংপুর থেকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হচ্ছে চীন ফেরত সেই শিক্ষার্থী আলামিনকে। তার অবস্থা সংকটজনক। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে চলবলা মদনপুরে। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার। তিনি বলেন, করোনায় আক্রান্ত সন্দেহে চীন ফেরত আলামিনকে রবিবার রাত ১১ টা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছিল।

আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। রবিবার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

গত শনিবার থেকে রংপুরে চিকিৎসাধীন আছেন চীন ফেরত আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম, রক্ত এবং লালার নমুনা আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান পাঠানো হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দিবে আইইডিসিআর। তাশদীদ হোসেন (২৪) শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার বলেন, তাশদীদের আপাতত কোনো সমস্যা নেই। তবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাশদীদ নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগজ্ঞের মোতালেব হোসেনের ছেলে।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close