রংপুরে করোনা সন্দেহে আরও একজন ভর্তি

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৮ AM

© সংগৃহীত

করোনা সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে আরেকজন চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারী) রাত ১১টা ৫৫মিনিটে তাকে ভর্তি করা হয়। তার নাম আলামিন, বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জের চলবলার মদনপুরে। করোনার তেমন কোনো আলামত পাওয়া না গেলেও সতর্কতা হিসেবে তাকে করোনা ইউনিটে ভর্তি করেছে মেডিকেল কর্তৃপক্ষ।

আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালিগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেছেন।

এদিকে শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সেখানে চিকিৎসাধীন আছেন চীন ফেরৎ আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম রক্ত এবং লালার নমুনা আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান নিয়ে গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে আইইডিসিআর।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২ জুলাই পর…
  • ২৭ জুন ২০২৬
তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬