চীনের করোনাভাইরাসে মৃত্যু ৬৩০ ছাড়িয়েছে

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯ AM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মৃতের সংখ্যা কেবল বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চীনে আরও ৬৯ জন মারা গেছেন। শুধু হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬৩৮ ছাড়িয়ে গেছে।

হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ হাজার ৮০৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮৪১ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চীনে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও প্রায় আড়াই হাজার জন। এখন পর্যন্ত চীনসহ সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। বিশ্বের অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এদিন মারা গেছেন প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেয়া চিকিৎসক লি ওয়েনলিয়াং। ভাইরাসের কেন্দ্রস্থল উহানে মারা যান তিনি। গত ১২ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা ভাইরাসের বিষয়টি ধরা পড়ে ১ ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে।

লি ওয়েনলিয়াং সতর্ক করে দিয়ে বলেছিলেন, সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে এই নতুন ভাইরাস। তবে তখন তার সে কথায় পাত্তা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। পাল্টা তাকে গুজব ছড়ানোর অভিযোগে হুমকি দেয়া হয়।

এদিকে চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত দুইজন। মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরেছিলেন। এর আগে গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহান ফেরত আরও একজন।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close