বিনামূল্যে ৭০ লাখ মাস্ক দেবে জাপান: স্বাস্থ্যমন্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৩ PM

© ফাইল ফটো

দেশে বর্তমানে প্রয়োজনীয় মাস্ক সংকট আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, খুব শিগগিরই জাপান সরকার বাংলাদেশকে ৭০ লাখ মাস্ক বিনামূল্যে প্রদান করবে বলে আশ্বস্ত করেছে। এই মাস্কগুলো দেশে এলে বাজারে মাস্কের সংকট কমে যাবে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের সকল মানুষকেই মাস্ক পড়ে বাইরে ঘোরার প্রয়োজন নেই। যাদের সর্দি, কাশি, জ¦র আছে শুধু তারাই মাস্ক ব্যবহার করবে যাতে তাদের কাছ থেকে কোনো ছোঁয়াচে রোগ অন্যদের সংক্রমিত করতে না পারে।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে একজনও করোনা ভাইরাস রোগী নেই। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্বাস্থ্যখাত সজাগ রয়েছে। ইতোমধ্যে দেশের সকল নৌ, স্থল বিমান বন্দরে প্রয়োজনীয় স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। অধিক সতর্কতার জন্য চীনের উহান থেকে বাংলাদেশে আসা চীনা নাগরিকদের অন এরাইভেল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেনটাইনে রাখা হয়েছে এবং সরকারিভাবে খাবার সরবরাহ করা হচ্ছে।

ব্রিফিংকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬