পদোন্নতির দাবিতে বিএসএমএমইউ চিকিৎসদের পুনঃস্মারকলিপি

১৫ জানুয়ারি ২০২০, ০৯:৩২ AM
পোস্ট গ্রাজৃুয়েট মেডিকলে অফিসারবৃন্দ

পোস্ট গ্রাজৃুয়েট মেডিকলে অফিসারবৃন্দ

পদোন্নতির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দ্বিতীয়বারের মত স্মারক লিপি দিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক পোস্ট গ্রাজৃুয়েট মেডিকলে অফিসার (দক্ষ সার্জন ও মেডিসিন বিশেষজ্ঞ)।

প্রায় দেড় যুগের বেশি সময় ধরে পদোন্নতি বন্ধ থাকায় এর আগে গত ১ ডিসেম্বর ২০১৯ বিএসএমএমইউ’র মেডিসিন, নিউরোমেডিসনি, নিউরোলজি, নিউরো সার্জারী, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিকস, রিউম্যোটোলজিসহ প্রায় ৫৪টি বিভাগের চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের উপাাচর্য অধ্যাপক ডা. কনক কান্তি বরারবর এই স্মারক লিপি প্রদান করেন। উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব সিন্ডিকেট সদস্যদের কাছেও স্মারকের অনুলিপি প্রদান করেন। সে সময় বিএসএমএমইউ উপাচার্য বিষয়টিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে সিন্ডিকেট সভায় এজেন্ডা হিসেবে উপস্থাপনের আশ্বাস দেন।

এ ধারাবাহিকতা মঙ্গলবার বিএসএমএমইউ’র সিন্ডিকেট বৈঠকের সভা কক্ষের সামনে পদোন্নতি বঞ্চিত দুই শতাধিক চিকিৎসক অবস্থান কর্মসূচী পালন করে সিন্ডিকেট সদস্যদের কাছে পুনরায় স্মারকলিপি দেন। এ সময় তাদের পদোন্নতির ব্যাপারে উপাচার্যসহ সব সদস্যদের কাছে অনুরোধ জানিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের আহ্বান করেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়য়ের একটি সিন্ডিকেট বৈঠক বিএসএমএমইউর বিধিমালা থেকে চিকিৎসকদের পদোন্নতি সংক্রান্ত ১৯৯৯ সালের নিতীমালাটি বাদ দেওয়া হয়।

 

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান 
  • ২৭ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২ জুলাই পর…
  • ২৭ জুন ২০২৬
তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬