মানসিক চাপ কমাতে শিক্ষার্থীদের কবরে শুয়ে থাকার পরামর্শ!

১১ নভেম্বর ২০১৯, ০৭:১৩ PM
নেদারল্যান্ডসের র‍্যাডবউড বিশ্ববিদ্যালয়ের 'শুদ্ধিকরণ' কবর

নেদারল্যান্ডসের র‍্যাডবউড বিশ্ববিদ্যালয়ের 'শুদ্ধিকরণ' কবর © সংগৃহীত

অতিরিক্ত মানসিক চাপ থেকে মুক্তি পেতে একেকজন একেক পন্থা অবলম্বন করেন। কেউ বেড়াতে যান, কেউ ইয়োগা করেন আর কেউবা শরণাপন্ন হন চিকিৎসকের। তবে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে অভিনব পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডসের র‍্যাডবউড বিশ্ববিদ্যালয়।

নিজমেগেন শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানের ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ পদ্ধতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের চর্চার বিষয়। মানসিক চাপ কমাতে শিক্ষার্থীদেরকে ‘গ্রেভ থেরাপি’ বা কবরে শুয়ে থাকার পরামর্শ দিয়েছে তারা। 

কবরের মতো বড় গর্তে শুয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে একটি পেজ রয়েছে। সেখানে এই পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে। কর্তৃপক্ষ জায়গায়টিকে ‘পিউরিফিকেশন গ্রেভ’ বা ‘শুদ্ধিকরণ’ কবর হিসেবে অভিহিত করা হয়েছে।

ওয়েবসাইটে লেখা হয়েছে, শিক্ষার্থীরা এই কবরে শুয়ে শুয়ে তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চিন্তা করতে পারেন। তবে শর্ত হচ্ছে, শুধু একটি মাদুর আর একটি বালিশ নিয়ে সেখানে যাওয়া যাবে। নেওয়া যাবে না মোবাইল ফোন কিংবা অন্য কোনো ব্যক্তিগত জিনিসপত্র।

সম্প্রতি ‘পিউরিফিকেশন গ্রেভে’র একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬