ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৭ জনের মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
হাসপাতালে ডেঙ্গু রোগী

হাসপাতালে ডেঙ্গু রোগী © ফাইল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৬০ জন।শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ২৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

হবিগঞ্জে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ৩১ জুলাই ২০২৬
ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর খালে মিলল তরুণের মরদেহ
  • ৩১ জুলাই ২০২৬
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা
  • ৩১ জুলাই ২০২৬
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ম…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬