ডেঙ্গু টিকার ট্রায়াল দিতে চায় বিএসএমএমইউ

২০ আগস্ট ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ

সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ © সংগৃহীত

বিভিন্ন দেশে ডেঙ্গুর যেসব টিকা তৈরি হয়েছে, মৃত্যুঝুঁকি না থাকলে সেসব টিকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ট্রায়াল করা হবে। টিকা নিয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোবরাব (২০ আগস্ট) বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ না করে ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীদের অস্ত্রোপচার না করার আহ্বান জানিয়ে  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই নারী, তাদের একটি বড় অংশ অন্তঃসত্ত্বা ছিলেন। তাই গর্ভবতী ও শিশুদের জন্য বাড়তি সতর্কতার ব্যবস্থা রাখতে হবে। তাদের শরীরে যদি ডেঙ্গু সংক্রমণ থাকে, তা নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচার করা উচিত নয়।

সেমিনারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলন।

জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬