ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু

২৯ জুলাই ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
এডিশ মশা

এডিশ মশা © ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন।

শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৮৪৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫৯ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ২০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরের ১৫ হাজার ৬৪৭ জন।

ফুল ফ্রি ফেলোশিপে জাপান যাওয়ার সুযোগ, আবেদন ৩০ জুন পর্যন্ত
  • ১৩ জুন ২০২৬
মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস ঠেকাতে পুলিশের সঙ্গে বিমান ও আধাস…
  • ১৩ জুন ২০২৬
হেফাজতে থাকা সেই শিবির নেতাকে গ্রেপ্তার দেখাল পুলিশ
  • ১৩ জুন ২০২৬
প্রাইভেট ও ইজিবাইকের সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর…
  • ১৩ জুন ২০২৬
আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিজ…
  • ১৩ জুন ২০২৬
যেভাবে তিন প্রতিবেশী দেশের টানাপোড়েন সামনে আনল ফুটবল বিশ্বক…
  • ১৩ জুন ২০২৬
×