ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫০, হাসপাতালে ভর্তি ২৭০

০১ জুলাই ২০২৩, ০৭:১৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি © ফাইল ফটো

সারা দেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে ৫০ জনের মৃত্যু হলো। এ সময় সময় আরও ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ২৫৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯৯১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৯৩ জন। ঢাকায় ৫ হাজার ২৭৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৫২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬