স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহে আলম

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম © সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।  নির্বাচনে সরকার কোনো অনিয়ম বা কলঙ্কের দায় নিতে চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ২০২৭ সালের ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জুনের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কলঙ্কের দায় সরকার নেবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের দায় নিতে চায় না।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। এ বিষয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সার বিতরণ নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘সার নিয়ে যে কলঙ্ক শুরু হয়েছে, সেটি একটি বিশেষ রাজনৈতিক দলের ষড়যন্ত্র। যেসব এলাকায় তাদের এমপিরা রয়েছেন, সেসব এলাকায় সরকারকে কলঙ্কিত করতেই সার লুট ও সার না পাওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।’

তিনি আরও বলেন, সার নিয়ে যাতে কৃষকদের মধ্যে কোনো ধরনের সংকট বা বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। স্থানীয় পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা সংকট থাকলে তা খতিয়ে দেখা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সরকারের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরেন।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬