আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ PM
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। © সংগৃহীত ছবি

আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনায় বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংষর্ঘ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে।

রাজনৈতিক দলগুলোকে সংঘর্ষ না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি-সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি আর ঠিকাদারির পেছনে দৌড়ানো বাদ দিতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে তুলতে চাই যেখানে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে। জীবনের বিনিময়ে হলেও যেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারি।

উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে প্রতি রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষ…
  • ১১ অক্টোবর ২০২৬
রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬