সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এমপি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ PM
বিশ্ববিদ্যালয় দাবি করেছেন ১০ এমপি

বিশ্ববিদ্যালয় দাবি করেছেন ১০ এমপি © সংগৃহীত

একে একে দেশের ১০ জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলেছেন সংসদ সদস্যরা। এমনকি ইতোমধ্যে দুটি বিশ্ববিদ্যালয় থাকা ময়মনসিংহ জেলায়ও আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল খালেক নিজ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের পর আলোচনায় অংশ নিয়ে একের পর এক সংসদ সদস্য নিজেদের এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

প্রস্তাবের শুরুতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল খালেক সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা। স্বাভাবিকভাবেই এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরের জেলায় যেতে হয়। সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীরা কম খরচে নিজ জেলায় পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি জেলার লবণাক্ততাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সিদ্ধান্ত প্রস্তাবটির ওপর মোট ৯ জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দেন। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

একই দাবি জানান ঢাকা-১৮ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ। তাই ঢাকা-১৮ আসনেও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

এরপর প্রস্তাবটির ওপর বক্তব্য দেন মেহেরপুরের সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার। তিনিও নিজ জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে মেহেরপুরের কৃষিসহ বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান বলেন, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়—রয়েছে। এরপরও উপযুক্ত একটি স্থানে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

নাটোর-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, শিক্ষার বিস্তার ঘটলে কারাগার ও ফাঁসির মঞ্চ তৈরির প্রয়োজনীয়তা কমে আসবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নাটোরের চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুর এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

শেরপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বলেন, শেরপুর একটি সীমান্তবর্তী জেলা। এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যত্র যেতে হয়। তাই শেরপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান সাতক্ষীরার সংসদ সদস্যের দাবির সঙ্গে একমত পোষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাই এই জেলাতেও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিবও নিজ এলাকা ঝিনাইদহে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের প্রস্তাবের মূল উদ্দেশ্য ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। সাতক্ষীরা জেলায় ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। আইনটি ১৩ নভেম্বর ২০২৩ তারিখে ৬২ নম্বর আইন হিসেবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। খুব শিগগিরই উপাচার্য নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে শিক্ষামন্ত্রী সংসদ সদস্য মো. আব্দুল খালেককে সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তাঁর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান।

সর্বশেষ সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবটি কণ্ঠভোটে গেলে তাতে ‘না’ জয়যুক্ত হয়।

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬