শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে

২৫ আগস্ট ২০২৬, ০২:৫৭ PM
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, ঢাকা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, ঢাকা © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জমে থাকা অবসর ও কল্যাণ ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এটি জানান।

তিনি বলেন, ‘চার বছর ধরে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যান ভাতা বন্ধ ছিল। এটি আবার চালু হয়েছে। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। শিক্ষক-কর্মচারীদের জন্য ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ৬৪ জেলায় একসঙ্গে ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক ক্ষেত্রে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো ও তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো আগ্রহী ও মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনও পেয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

তিনি আরও বলেন, গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে প্রায় ৪৬৪টি বড় অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্য মোকাবিলায় আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে এবং আইনিভাবে এগুলো মোকাবিলা করা হবে।  

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬